ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

দলের মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নিচ্ছে, যেখানে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানায়, প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়েই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

সাক্ষাৎকার শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মূল্যায়নে দলের স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যথাযথ সিদ্ধান্ত নেবে। তিনি আরও উল্লেখ করেন, কঠিন সময় পেরিয়ে দল গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে এবং যারা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, তাদের অবদান বিবেচনায় আনা হবে।

জানা গেছে, এই সাক্ষাৎকার কার্যক্রম দুই দিনব্যাপী চলবে। প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আর আগামী শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, যা নিয়ে দলীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

1

ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার

2

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

3

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

4

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

5

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

6

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

7

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

8

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

9

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

10

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

11

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

12

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

13

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

14

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

15

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

16

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

17

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

18

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

19

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

20