ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন।

রবিবার নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন। আপিলের বিষয়টি নিশ্চিত করে মনিরা শারমিন জানান, আগামীকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমিশন তার শুনানির সময় নির্ধারণ করেছে।

তিনি দাবি করেন, সরকারি চাকরিতে তার দায়িত্বের পর্যায়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না। ফলে এই কারণে তার মনোনয়নপত্র বাতিল হওয়া যুক্তিসঙ্গত নয় বলেই তিনি মনে করেন।

এর আগে গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। অভিযোগ ছিল, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেননি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনের ক্ষেত্রে চাকরিসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা যাচাই শেষে তার প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে একই জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় সেটিও গ্রহণ করা হয়নি।

বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোট একটি নারী আসন হারানোর ঝুঁকিতে রয়েছে। এতে তাদের মোট আসন সংখ্যা ১৩ থেকে কমে ১২-তে নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে আসনটি পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পেতে পারে বিএনপি জোট।

দুই দিনের যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

1

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

2

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

3

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

4

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

5

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

6

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

7

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

8

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

9

শুভেন্দুর শপথের দিনেই কর্মসূচি মমতার

10

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

11

ইরান আলোচনায় সপ্তাহের শেষেই অগ্রগতি হতে পারে : ট্রাম্প

12

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

13

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

14

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

15

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

16

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

17

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

18

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

19

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

20