ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে দলটির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ধানমন্ডি ও কলাবাগান এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি-৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় পর্যন্ত যায়। পরে একই পথে ফিরে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

রাজধানীতে নিরাপত্তা জোরদারের মধ্যেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মসূচির কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ধানমন্ডি-৩২ অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিশেষ নজরদারির আওতায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

1

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

2

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

3

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

4

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

5

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

6

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

7

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

8

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

9

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

10

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

11

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

12

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

13

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

14

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

15

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

16

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

17

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

18

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

19

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

20