অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

৮০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ছবি: সংগৃহীত



দেশের দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তীব্রতার ওপর ভিত্তি করে নদীবন্দরগুলোতে আলাদা আলাদা সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে ঝড়ের ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

1

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

2

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

3

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

4

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

5

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

6

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

7

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

8

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

9

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

11

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

12

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

13

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

14

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

15

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

16

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

17

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

18

আলজেরিয়া ম্যাচের আগে স্কালোনির কৌশলগত ধোঁয়াশা

19

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

20