ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ১৩৭টি ফ্লাইটে তারা সৌদিতে যান।

বুধবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ হেল্প ডেস্ক জানিয়েছে, এ তথ্য সংগ্রহ করা হয়েছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সংশ্লিষ্ট সূত্র থেকে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে সবচেয়ে বেশি ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৬৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন যাত্রী।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে গেছেন ৪ হাজার ৭১ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের অনুমতি পেয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজ ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর হজযাত্রীদের বহনকারী শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা ও সৌদিতে অবস্থান নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ধরনের সমন্বয় ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

1

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

2

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

3

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

4

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

5

তোপের মুখে পড়ে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

6

১০ ব্যাংকেই ৭৪ শতাংশ খেলাপি ঋণ

7

ওষুধের বিজ্ঞাপনের ছয় হাজার কোটি টাকা ডাক্তারের পকেটে

8

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

9

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

10

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

11

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

12

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

13

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

14

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

15

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

16

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

17

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ

18

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

19

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

20