ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ জুন) সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌশিফের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করতেন এবং ঢাকা কলেজে পড়াশোনা করছিলেন।

তৌশিফের মা শামীমা আক্তার জানান, সকালে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। পরে ছেলের কোনো সাড়া না পেয়ে তার কক্ষে গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, একমাত্র সন্তান তৌশিফ কেন এমন পরিস্থিতিতে পড়ল বা ঘটনার পেছনে কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে পরিবার কিছুই জানে না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

1

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

2

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

3

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

4

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

5

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

6

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

7

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

8

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

9

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

10

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

11

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

12

আলজেরিয়া ম্যাচের আগে স্কালোনির কৌশলগত ধোঁয়াশা

13

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

14

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

15

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

16

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

17

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

18

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

19

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

20