ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

প্রতীকী

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলখোলা ইউনিয়ন থেকে জেলে কার্ডের চাল নিয়ে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। পথে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল ঝড়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।

ট্রলারে মোট আটজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত জাফর জমাদারের ছেলে নূর ইসলাম জমাদার (৪৫), তার নাতি ইব্রাহিম (৯) এবং একই গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস।

ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার জানান, প্রায় তিন ঘণ্টা যৌথ উদ্ধার অভিযান চালানো হলেও এখন পর্যন্ত নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সকাল থেকে আবারও যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

1

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

2

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

3

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া

4

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

5

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

6

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

7

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

8

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

9

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

10

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

11

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

12

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

13

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

14

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

15

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

16

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

17

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

18

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

19

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

20