ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দলীয় সাংগঠনিক নেতাদের নিয়ে মতবিনিময়সভায় বসছে বিএনপি। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর এ সভার মাধ্যমে আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরছে বিএনপি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মতবিনিময়সভায় বিএনপি ছাড়াও দলের তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন।

সভা প্রস্তুতি পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, সভায় দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।

মতবিনিময়সভায় সরকারের সাম্প্রতিক কার্যক্রম, গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তবায়নাধীন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।

বিএনপি নেতাদের মতে, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো নেতাকর্মীদের পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করে তোলা। পাশাপাশি সংগঠন পুনর্গঠন ও রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হবে এ সভা থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

1

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

4

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

5

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

6

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

7

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

8

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

9

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

10

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

11

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহবিচ্ছেদ

12

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

13

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

14

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

15

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

16

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

17

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

18

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

19

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

20