অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

বাংলাদেশে ভ্রমণ করতে এসে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ল্যাপটপ উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যৌথ অভিযানে উদ্ধার হয় ল্যাপটপ

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিলের ল্যাপটপ হারিয়ে যায়। সেটি উদ্ধারে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল যৌথভাবে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি পর্যটকের কাছে হস্তান্তর করা হয়।

যেভাবে হারিয়ে যায় ল্যাপটপ

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন।

এ সময় ল্যাপটপ ও ক্যামেরা সেখানে রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে নিজের ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

গুরুত্বপূর্ণ নথি ছিল ল্যাপটপে

হারিয়ে যাওয়া ল্যাপটপে ক্রিলের গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ফলে ল্যাপটপটি ফিরে পাওয়া তার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পর্যটকের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলো সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের সময় নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদার ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু

1

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

2

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

3

গ্রেপ্তার ২৩ বছর বয়সী মুয়াজ্জিন

4

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

5

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

6

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

7

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

8

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

9

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

10

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

11

চট্টগ্রাম বন্দরে এলো ৬৮ হাজার টন ডিজেল

12

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

13

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

14

চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৮

15

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

16

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানম

17

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

18

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

19

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

20