ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু করছে নেসকো। ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঈদুল আজহার আগে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এই কাজের কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটাসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

১০ মে (রবিবার) দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ মে (সোমবার) রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১২ মে (মঙ্গলবার) সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেঁতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

১৩ মে (বুধবার) গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।

১৪ মে (বৃহস্পতিবার) মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দয়ারপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

১৬ মে (শনিবার) বনগ্রাম ফিডারের অধীনে হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

১৭ মে (রবিবার) কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৮ মে (সোমবার) কাপাশিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

১৯ মে (মঙ্গলবার) বনগ্রাম ফিডারের অধীনে কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে।

২০ মে (বুধবার) কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২১ মে (বৃহস্পতিবার) কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২৩ মে (শনিবার) বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

২৪ মে (রবিবার) পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

1

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

2

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

3

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

4

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

5

ভেনেজুয়েলা ভূমিকম্পে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

6

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

7

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প

8

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

9

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

10

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

11

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

12

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

13

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

14

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

15

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

16

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

17

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

18

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

19

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

20