প্রকাশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫০ পিএম |অনলাইন সংস্করণ
ফাইল ছবি
খগহ্বরে স্বাভাবিকভাবেই অসংখ্য অণুজীব বসবাস করে, যার মধ্যে কিছু উপকারী এবং কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ক্ষতিকর হয়ে ওঠে। এমনই একটি ছত্রাক হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস, যা সাধারণত Candida albicans নামে পরিচিত। স্বাভাবিক অবস্থায় এটি মুখ ও খাদ্যনালিতে সুপ্ত থাকে, তবে শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বা মুখের জীবাণুসমতা নষ্ট হলে এটি অতিরিক্ত বৃদ্ধি পেয়ে সংক্রমণ ঘটায়।
এই ছত্রাকের সংক্রমণে জিভ, মাড়ি, তালু ও ঠোঁটে সাদা দুধের মতো আস্তরণ দেখা যায়, যা ঘষলে নিচে লাল ক্ষত তৈরি হয় এবং কখনও কখনও রক্তপাতও হতে পারে। রোগী খাবার গিলতে অসুবিধা, স্বাদের পরিবর্তন, মুখ শুকিয়ে যাওয়া, রুচি কমে যাওয়া এবং ঠোঁটের কোণে ব্যথাযুক্ত ফাটলের মতো সমস্যায় ভোগেন। কিছু ক্ষেত্রে জ্বরও দেখা দিতে পারে।
এই রোগ সাধারণত বেশি দেখা যায় যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, যেমন এইচআইভি বা ক্যানসার রোগী, কেমোথেরাপি গ্রহণকারী, শিশু ও বয়স্করা। দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কৃত্রিম দাঁত ঠিকমতো পরিষ্কার না রাখা এবং ধূমপান ও তামাক সেবনও ঝুঁকি বাড়ায়। এছাড়া ইনহেলার ব্যবহারের পর মুখ পরিষ্কার না করলেও ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়।
চিকিৎসার ক্ষেত্রে সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা হয় এবং প্রয়োজনে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ এ ক্ষেত্রে কার্যকর নয়। রোগ চলাকালীন ঝাল, মসলাযুক্ত, ভাজা খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা উচিত।
প্রতিরোধে নিয়মিত মুখের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দাঁত ও জিভ পরিষ্কার রাখা, কৃত্রিম দাঁত ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত পরিষ্কার করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল পরিহার করা, ইনহেলার ব্যবহারের পর কুলকুচি করা এবং নিয়মিত ডেন্টাল চেকআপ করানো উচিত।
সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে ওরাল ক্যান্ডিডিয়াসিস সহজেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল
1
গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির
2
মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা
3
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯
4
ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার
5
মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার
6
বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র
7
৭ নভেম্বর ফের সরকারি ছুটি
8
ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন
9
বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?
10
রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ
11
লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার
12
কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
13
ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ
14
কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য
15
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী
16
হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়
17
শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো
18
বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল
19
ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের