অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত




ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার সময় দেশটির বাহিনী যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তির মোকাবিলা করেছে। এতে কিছু প্রযুক্তি তাদের নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সাক্ষাতকারে মোহেব্বি বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে, সামরিক ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তিগুলো ইরানের নিয়ন্ত্রণে এসেছে।

উন্নত প্রযুক্তির উদাহরণ হিসেবে তিনি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, এই যুদ্ধবিমানে উন্নত সংকর ধাতু, স্টেলথ প্রযুক্তি, উড্ডয়ন সক্ষমতা এবং অস্ত্র বহনের ক্ষমতা ব্যবহার করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এই মুখপাত্র দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এফ-৩৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।

মোহেব্বি আরও দাবি করেন, আইআরজিসির নৌবাহিনী একটি মার্কিন পানির নিচে চলাচলকারী যান আটক করেছে। তার ভাষ্য, ওই যানে উন্নত প্রযুক্তি রয়েছে এবং সেটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হবে।

তিনি বলেন, আইআরজিসি নৌবাহিনীর হাতে আসা এই পানির নিচের যানে উন্নত প্রযুক্তি রয়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু হবে।

ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরে মোহেব্বি বলেন, দেশটির কাছে বিভিন্ন ধরনের যুদ্ধ, সহায়তা, পরিবহণ ও গোয়েন্দা বিমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পানির নিচে চলাচলকারী যান ও চালকবিহীন নৌযানও রয়েছে বলে তিনি জানান।

তবে বিশ্লেষকদের মতে, আটক করা পানির নিচে চলাচলকারী ড্রোন থেকে ইরান কোনো নির্ণায়ক সামরিক সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। তাদের মতে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তিগত সক্ষমতার ভাবমূর্তির জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

সূত্র: এমএনএ


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

2

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

3

সালাহ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের

4

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

5

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

6

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

7

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

8

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

9

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

10

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

11

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

12

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

13

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

14

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

15

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

16

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

17

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

20