খোসা ছাড়ানো লটকন – ২ কাপ
লবণ – আধা চা-চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
চিনি – ১ টেবিল চামচ
পাঁচফোড়ন গুঁড়া – ১ টেবিল চামচ
তেঁতুল – ১ টেবিল চামচ
সিরকা – ১ কাপ
ভাজা জিরা গুঁড়া – ১ চা-চামচ
প্রথমে একটি শুকনা পাত্রে খোসা ছাড়ানো লটকন নিয়ে হালকা আঁচে চুলায় জ্বাল দিন। লটকন থেকে পানি বের হয়ে শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
এরপর একটি ছোট পাত্রে এক কাপের এক চতুর্থাংশ সিরকার মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখুন।
এবার লটকনের সঙ্গে লবণ, পাঁচফোড়ন গুঁড়া ও কাশ্মীরি মরিচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এতে চিনি ও তেঁতুল ভেজানো সিরকা যোগ করে ভালোভাবে নেড়ে নিন।
চিনি গলে মিশ্রণটি ঘন ও থকথকে হয়ে এলে বাকি সিরকা ও ভাজা জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।
আচার পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার ও শুকনো কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।
এইভাবে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু লটকনের আচার।
মন্তব্য করুন