অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেই হজ করতে সৌদিতে পৌঁছেছেন ইরানিরা

ছবি: সংগৃহীত



গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তবে এ পরিস্থিতিতেও ইরানি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। 

শনিবার (২৫ এপ্রিল) রিয়াদ-ভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় আল অ্যারাবিয়াকে জানায়, এ বছর হজ পালন করতে ইরানিদের প্রথম দল আকাশপথে দেশটিতে এসে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে ইরান এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবসহ তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করলে প্রতিবেশী দেশগুলোতে তেহরানের হামলা বন্ধ হয়।

২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বছর কোনো ইরানিকে হজ করতে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নমর আল-নমরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত দেশটির কনস্যুলেটে হামলা করা হয়। এর জবাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়।


গত ৯ এপ্রিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন, যা যুদ্ধ শুরুর পর দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

গত ১ মার্চ সৌদি আরব এবং এর প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার প্রতিবাদে রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে।

মে মাসের শেষ সপ্তাহে হজ শুরু হওয়ার কথা রয়েছে এবং সারা বিশ্ব থেকে হজযাত্রীরা ইতোমধ্যে সৌদি আরবে যেতে শুরু করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেট ফুয়েলের দাম কমলো

1

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

2

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

3

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

4

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

5

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

6

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

7

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

8

কারা হবে চ্যাম্পিয়ন? জানাল সুপারকম্পিউটার

9

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

10

গাবতলীতে কোরবানির হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ

11

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

12

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

13

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

14

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

15

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

16

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

17

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

18

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

19

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

20