ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

রুশ বাহিনী একটি ইউক্রেনীয় ড্রোন লক্ষ্য করে গুলি চালাচ্ছে |সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইউক্রেন–এর বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির জাপোরিঝিয়া, দনিপ্রোপেত্রোভস্ক ও খেরসন অঞ্চলে পৃথক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যা ৯ মে থেকে কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও হামলা ও সংঘর্ষের ঘটনা থেমে নেই।

খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস জানিয়েছে, ৯ মে নেজলামনে গ্রামে রুশ ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী এক নারী নিহত হন। খেরসনের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওই নারী রাস্তায় হাঁটার সময় ড্রোনের আঘাতে প্রাণ হারান।

তিনি আরও বলেন, শনিবার ভোর থেকে খেরসনজুড়ে ড্রোন ও আর্টিলারি হামলায় এক শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর কামান ও ড্রোন হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনাইহুবভ বলেন, খারকিভ শহর ও আশপাশের এলাকায় ড্রোন হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানজা জানান, সিনেলনিকোভ শহরের কাছে মেঝিভস্কা কমিউনিটিতে হামলায় ৪৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরেকজন আহত হওয়ার পাশাপাশি রোববার একটি শিশুও আহত হয়েছে।

কিয়েভের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতে ইউক্রেনের দিকে ২৭টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেন দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সম্মুখ সমরে অন্তত ১৪৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

1

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

2

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

3

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

4

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

5

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

6

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

7

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

8

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

9

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

10

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

11

মেসিকে কখনও রাগানো যাবে না

12

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

13

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

14

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

15

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

16

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

18

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

19

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

20