অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভোটার আইডি কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারবে না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) ঘোষণা করেছেন, তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন, যাতে প্রতিটি ভোটারের জন্য ভোটার পরিচয়পত্র (ভোটার আইডি) বাধ্যতামূলক করা হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘প্রতিটি ভোটের জন্য অবশ্যই ভোটার আইডি থাকতে হবে। কোনো ব্যতিক্রম নয়! আমি এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছি।’

ট্রাম্প আরও বলেন, শুধু গুরুতর অসুস্থ ব্যক্তিরা এবং দেশের বাইরে অবস্থানরত সেনারা ডাকযোগে ভোট দিতে পারবে। অন্য কেউ নয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তিনি এখনো দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার হার ছিল বহুল ভোট জালিয়াতির ফল, যদিও এ দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এ ছাড়া ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা বারবার অভিযোগ করেছেন, বিপুলসংখ্যক অনাগরিক ভোট দিয়েছে, যা অবৈধ এবং বাস্তবে খুবই বিরল ঘটনা।

বিগত বছরগুলোয় ট্রাম্প ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধের দাবিও তুলেছেন। তিনি কাগজের ব্যালট ও হাতে গণনার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু নির্বাচনী কর্মকর্তারা বলছেন, এ প্রক্রিয়া সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং মেশিনে গণনার তুলনায় কম নির্ভুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

1

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

2

গরমে ত্বকের যত্নে আম

3

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

4

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

5

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

6

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

7

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

8

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

9

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

10

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

11

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

12

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

13

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

14

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

15

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

16

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

17

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

18

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

19

জাতীয় সংসদে ১২টি বিল পাস

20