অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ছবি: সংগৃহীত



এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে। 

ওই চিকিৎসকের পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মারাত্মক মানসিক বিষণ্নতা ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল।

গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ হাউজিং সোসাইটির পঞ্চম তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন ডা. হেমিকা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছিল।

ডা. হেমিকার বাবা ড. আর চন্দ্র নিজেও গাজিয়াবাদের একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি পুলিশকে জানান, ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে তাঁর মেয়ে ক্রমাগত মানসিক চাপ ও গভীর বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।

ঘটনার পরপরই আবাসিক এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করছে। তবে দুর্ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে কি না—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি তবে তারা ধারণা করছে তিনি আত্মহ’ত্যা করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

1

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

2

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

3

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

4

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

5

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

6

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

7

জিআই ট্যাগ ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

8

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

9

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

10

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

11

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

12

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

13

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

14

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

15

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

16

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

17

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

18

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

19

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

20