অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

ছবি: সংগৃহীত



নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় আকস্মিক বন্যায় আনুমানিক ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। রোববার (১১ অক্টোবর) ভোরে বুধি গণ্ডকি নদীতে আকস্মিক বন্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাড়িঘর, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বন্যায় চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জনবসতি প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়তে থাকায় আরও অনেক বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, বন্যার পানিতে চুমনুব্রি-৩ এলাকার ন্যকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী সেতুটিও ভেসে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

গোরখা জেলার প্রধান কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সিউরিবাস এলাকার ওপরের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছিল। তবে বন্যার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে তদন্ত চলছে।

এদিকে, নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করছে কর্তৃপক্ষ। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

1

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

2

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

3

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

4

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

5

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

6

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

7

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

8

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

9

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

10

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

11

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

12

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

13

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

14

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

15

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

16

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

17

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

18

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

19

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

20