অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। তা সত্ত্বেও নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ভালো মানুষ। তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধের নায়ক, কারণ আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি যুদ্ধের নায়ক। মনে হয় আমিও তাই।

যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর ওপর।

নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে।

তবে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েলে চলমান দুর্নীতির মামলার কথা বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার নয়।

২০২০ সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এ ছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

1

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

2

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

3

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

4

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

5

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

6

বাবার মন্তব্যে নেইমারের জবাব, ‘আমি খেলছি , আমার বাবা নন’

7

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

8

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

9

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

10

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

11

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

12

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

13

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

14

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

15

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

16

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

17

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

18

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

19

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

20