অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ডিনারের সময় হঠাৎ গুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ছবি: সংগৃহীত

 


ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এসময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। 


স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।


রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।


বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।


পরে অবশ্য সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প।


এদিকে হোয়াইট হাউসের একজন সহকারী জানান, ট্রাম্প নিরাপদে আছেন। 


ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এসময় অনেককে ‘নিচে ঝুঁকে পড়ুন!’  ‘নিচেই থাকুন!’ বলে চিৎকার করছেন।

 

এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

1

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

2

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

3

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

4

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

5

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

6

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

7

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

8

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

9

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

10

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

11

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

12

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

15

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

16

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

17

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

18

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

19

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

20