ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

দেশে হাম সংক্রমণের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫৬ জন। ফলে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, একই সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ২৪৮ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

1

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

2

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

3

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

4

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

5

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

6

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

7

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

8

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

9

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

10

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

11

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

12

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

13

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

14

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

15

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

16

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

17

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

18

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

19

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

20