ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এছাড়া হাম শনাক্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

সোমবার (৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে নতুন ও পুরনো রোগী মিলিয়ে মোট ১৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন শিশু।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

এদিকে হামের বিস্তার রোধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণই হামের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন দ্রুত পদক্ষেপ, নিয়মিত পর্যবেক্ষণ এবং ব্যাপক টিকাদান কর্মসূচি জোরদার করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

2

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

3

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

4

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

5

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক

6

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

7

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

8

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

9

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

10

ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়

11

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

12

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

13

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

14

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

15

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

16

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

17

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

18

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

19

মিসরের অভিযোগ নাকচ করলো ফিফা

20