অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচও ছিল স্মরণীয়। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচকে নিজের মতো করে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আবেগের সঙ্গে একাত্ম হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসির প্রতি দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি এবং প্রিয় তারকার বিদায়ের কষ্ট।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে পূর্ণিমা লিখেছেন, জীবনের সব দুঃখের এক পাশে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো দেখার বেদনা যেন আরও ভারী হয়ে উঠেছে।

অন্যদিকে মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। তার মতে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, বরং একটি যুগের শেষ অধ্যায়। মেসির খেলা দেখতে রাত জাগা, গোলের পর উচ্ছ্বাস কিংবা হারের পর হতাশা—পুরোনো সেই স্মৃতিগুলোও বিদায়ী ম্যাচের সময় মনে পড়ে যায় বলে জানান তিনি।

২০২২ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার মুহূর্তটিও স্মরণ করেছেন পরীমনি। তার কাছে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবার দেখার অনুভূতিটাই বেশি গুরুত্বপূর্ণ।

মেসিকে উদ্দেশ্য করে পরীমনি আরও জানান, বিদায় নিলেও ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন আর্জেন্টাইন তারকা। জার্সি ও প্রজন্ম বদলে গেলেও ১০ নম্বর জার্সির সঙ্গে মেসির গল্প কখনো শেষ হবে না।

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন ইরফান সাজ্জাদও। তাকে ‘সোনালী যুগের জাদুকর’ আখ্যা দিয়ে অভিনেতা লিখেছেন, মেসির মাঠের যাত্রা শেষ হলেও ভক্তদের স্মৃতিতে তিনি আজীবন বেঁচে থাকবেন।

জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বিদায়ের আবেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

1

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

2

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

3

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

4

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

5

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

6

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

7

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

8

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

9

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

10

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

11

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

12

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

13

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

14

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

15

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

16

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে? জানাল সুপার কম্পিউটার

17

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

18

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

19

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

20