ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

সংগৃহীত ছবি

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেত্রী শবনম বুবলী জানিয়েছেন, গত ১১ মে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। সুখবরটি তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে বুবলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে এসেছে এক কন্যাসন্তান। তিনি সবার কাছে নবজাতকের জন্য দোয়া কামনা করেন এবং ভালোবাসা ও শুভকামনা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের সঙ্গে শেয়ার করা একটি ছবিতে শিশুটির নাম শার্লিন খান বলেও উল্লেখ করা হয়।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয় ছিল। যদিও সে সময় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। গত কয়েক মাস ধরে অভিনয় ও গণমাধ্যমের কার্যক্রম থেকেও অনেকটাই দূরে ছিলেন তিনি, যা গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

উল্লেখ্য, শাকিব খানশবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর-এর বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেন। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের আনন্দের এই খবর ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে গেছে তাদের পোস্টের মন্তব্যের ঘর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

1

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

2

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

3

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

4

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

5

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

6

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

7

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

8

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

9

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

10

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

11

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

12

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

13

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

16

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

17

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

18

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

19

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

20