অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে খারিজ টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা, পরবর্তী পদক্ষেপ কী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত এ আদেশ দেন। তবে আদালতের এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার পথ বন্ধ হয়ে যায়নি।

মামলার শুনানির আগে অভিযোগপক্ষের আইনজীবীরা নিরপেক্ষতা ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করেননি বলে পর্যবেক্ষণে জানান বিচারক। এদিকে, নিউ মেক্সিকোর দ্বিতীয় বিচার বিভাগীয় অ্যাটর্নি কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তারা আলোচনা করছেন।

৬৯ বছর বয়সী বাসফিল্ডের বিরুদ্ধে যমজ দুই শিশুকে অনুচিতভাবে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ক্লিনিং লেডি’র শুটিং চলাকালে শিশু দুটির সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে। কথিত ঘটনাগুলোর সময় তাদের বয়স ছিল সাত ও আট বছর। শুটিংয়ের বিরতিতে প্রায় দুই বছর ধরে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে শিশু দুটির বয়স ১১ বছর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চারটি অভিযোগের ভিত্তিতে বাসফিল্ডের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে একটি শিশুকে যৌনভাবে স্পর্শ করার অভিযোগও ছিল। তবে অভিনেতা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন। তার আইনজীবীরা মামলাটি খারিজের আবেদনও জানিয়েছিলেন।

অভিযোগপক্ষের আইনজীবীদের ভূমিকা নিয়ে আদালতের আপত্তি

শুক্রবারের রায়ে বিচারক জোসেফ মনতানো অভিযোগপক্ষের আইনজীবীদের কার্যক্রম নিয়ে আপত্তি জানান। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, অতিরিক্ত সাক্ষী হাজির করার বিষয়ে কীভাবে আবেদন করতে হবে, সে সম্পর্কে অভিযোগপক্ষের আইনজীবী বিচারকদের সঠিক নির্দেশনা দেননি।

বিশেষ করে, কোনো সাক্ষীকে হাজির করার অনুরোধ অনুমোদনের জন্য অন্তত আটজন বিচারকের সম্মতি প্রয়োজন বলে আইনজীবী যে তথ্য দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তার মতে, এ ধরনের আচরণ ন্যায়সংগত ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

বিচারক আরও বলেন, অভিযোগপক্ষের আইনজীবীর ভূমিকার কারণে বিচারকদের অনুরোধ করা সাক্ষীদের হাজির করার সুযোগ কার্যত আটকে গিয়েছিল। এ পরিস্থিতিতে মামলাটি পরিচালনার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। আদালতের সিদ্ধান্তের পর অভিযোগপক্ষের কার্যালয় পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে।

যেসব কাজের মাধ্যমে পরিচিতি পান টিমোথি বাসফিল্ড

টিমোথি বাসফিল্ড দীর্ঘদিন ধরে মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনার সঙ্গে যুক্ত। রাজনৈতিক পটভূমির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এ হোয়াইট হাউসের একজন সংবাদদাতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।

এ ছাড়া ‘থার্টিসামথিং’ ধারাবাহিকে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্বাহী চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কেভিন কস্টনার অভিনীত ‘ফিল্ড অব ড্রিমস’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

আদালতের সাম্প্রতিক রায়ে বাসফিল্ডের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ হলেও তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার সুযোগ রয়েছে। ফলে মামলাটির পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো অনিশ্চিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তি, অস্ত

1

৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৬

2

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

3

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

4

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

5

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

6

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

7

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

8

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

9

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

10

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

11

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

12

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

14

নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল শিবির

15

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

16

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদে

17

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

18

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

19

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

20