ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. দীপন দেওয়ান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

উদ্বোধনী পর্বে টিএসসি মাঠে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। পরে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি বহুসাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। তিনি বলেন, বৌদ্ধ সংস্কৃতি নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা, এবং শিক্ষা ও সংস্কৃতির সমন্বিত বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপন দেওয়ান বলেন, বৌদ্ধ দর্শন মানবতা, সহমর্মিতা ও শান্তির শিক্ষা দেয়, যা আধুনিক সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

1

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

2

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

3

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

4

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

5

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

8

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

9

আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

13

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

14

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

15

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

16

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

17

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

18

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

19

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

20