ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন বাজেটে গত বছরের তুলনায় শিক্ষাখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির প্রায় ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। মোট বরাদ্দ ধরা হতে পারে প্রায় ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যেখানে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১.৩৯ শতাংশ।

সরকারের পরিকল্পনায় শিক্ষা খাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এর মধ্যে ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সংযোগ জোরদার, এপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুযোগ বৃদ্ধি এবং স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করার উদ্যোগ রয়েছে।

এছাড়া ‘ব্রেইন ড্রেইন’ কমিয়ে ‘ব্রেইন সার্কুলেশন’ তৈরি করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গবেষণা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে কর্মমুখী প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাকে আরও আনন্দময় করার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চার মতো সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করা হবে।

দেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো হবে।

শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্নদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনাও থাকতে পারে বলে জানা গেছে।

দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক প্রযুক্তি ও উপকরণ সরবরাহের কথাও রয়েছে।

পুষ্টি নিশ্চিত করতে সারা দেশে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, আর বাজেট ঘাটতি থাকতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

1

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

2

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

3

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

4

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

5

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

6

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

7

বৈদেশিক বাজারে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

8

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

9

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

10

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

11

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

12

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

13

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

14

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

15

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

16

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

17

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

18

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

19

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

20