ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

ছবি : সংগৃহীত

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জটিলতা, কাঁচামালের উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিদ্যুৎ-জ্বালানি সংকটের কারণে দেশের কাগজশিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। ইতোমধ্যে প্রায় ৮০টি কাগজকল বন্ধ হয়ে গেছে, আর বন্ধের ঝুঁকিতে রয়েছে আরও ২৬টি প্রতিষ্ঠান।

এই প্রেক্ষাপটে শিল্পকে টিকিয়ে রাখতে কাঁচামাল আমদানিতে শুল্ক-কর হ্রাস, সহজ শর্তে ঋণ সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ এবং নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের পক্ষে ব্যবসা উন্নয়ন ও রপ্তানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোট ১৭টি প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—সংবাদপত্র ও প্রকাশনার আমদানিতে শুল্ক ও ভ্যাট নির্ধারণ, বিভিন্ন ধরনের কাগজ ও কাঁচামালের ওপর কর কাঠামো পুনর্বিন্যাস, এবং কিছু পণ্যের ক্ষেত্রে অগ্রিম কর মওকুফ।

এছাড়া মডিফায়েড স্টার্চ, হট মেল্ট গ্লু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপর বিদ্যমান শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। টিস্যু ও হ্যান্ড টাওয়েলসহ কিছু পণ্যের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ নির্ধারণের দাবিও জানানো হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কাগজশিল্প শিক্ষা, প্রকাশনা ও প্যাকেজিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমানে এই খাতের উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১৬ লাখ মেট্রিক টন, যার মধ্যে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উল্লেখযোগ্য পরিমাণ কাগজ ৪০টির বেশি দেশে রপ্তানি করা হচ্ছে।

তিনি আরও জানান, এই খাতে প্রায় এক লাখ কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি কাগজশিল্পকে কেন্দ্র করে ৩০০টির বেশি সহায়ক শিল্প গড়ে উঠেছে।

তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নীতিগত সীমাবদ্ধতার কারণে অনেক মিল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। যথাযথ নীতিগত সহায়তা ও আর্থিক প্রণোদনা পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

3

দিনাজপুরে ৩৮.৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকূলেও নাভিশ্বাস

4

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

5

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

6

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

7

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

8

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

9

বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

10

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

11

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

12

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

13

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

14

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

15

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

16

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

17

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

18

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

19

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

20