অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

আগামীবছর থেকে হজের খরচ আরও কমবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 তিনি বলেছেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।

রাত ১২টা ২০ মিনিটে  ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।

সূত্র: বাসস


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

1

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

2

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

3

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

4

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

5

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

6

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

7

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

8

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

9

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

10

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

11

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

13

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

14

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

15

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

16

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

17

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

18

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

19

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

20