অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত



 রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিভার স্বীকৃতি দিতে দ্বিধা করেননি ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল তারকার বিশ্বাস, স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের এমন সামর্থ্য আছে যে তিনি একাই দলকে বিশ্বকাপ জেতাতে পারেন।

বিশ্বকাপকে সামনে রেখে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড় হলেও ইয়ামালকে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিশ্বকাপের আগে ব্রাজিলের কেজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস বলেন, ‘স্পেনের লামিনে ইয়ামাল আছে, যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে মাঠে অসাধারণ সব কিছু করে। সে এমন একজন, যে একাই বিশ্বকাপ জেতাতে পারে। সে এমন একজন ফুটবলার, যার খেলা দেখতে মানুষ টাকা খরচ করতেও রাজি থাকবে।’

মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করেছেন ইয়ামাল। ২০২৫ সালের ব্যালন ডি’অর র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করা এই স্প্যানিশ তারকা এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ১৫১ ম্যাচে করেছেন ৪৯ গোল, সঙ্গে রয়েছে ৫২টি অ্যাসিস্ট।

সবশেষ মৌসুমেও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি গোল।

ক্লাব পর্যায়ের সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও নিজের ছাপ রেখেছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ইয়ামাল ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ছয়টি গোলও করেছেন।

বর্তমানে চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন এই তরুণ উইঙ্গার। আসন্ন বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবেই দেখা হচ্ছে তাকে। আর সেই প্রত্যাশাকেই আরও জোরালো করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

1

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

2

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

3

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

4

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

5

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

6

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

7

ভালোবাসার নামে সব কিছু মেনে নেওয়া কি ঠিক?

8

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

9

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটা

10

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

11

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী

14

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

15

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষক

16

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

17

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

18

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

19

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

20