ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ টেবিল টেনিস দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ছেলে দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে। এই জয়ের মাধ্যমে লাল-সবুজের প্রতিনিধিরা আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে, বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে আসে। যদিও গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করেছিল, সেট ব্যবধানের কারণে শীর্ষস্থান নিশ্চিত হয় বাংলাদেশ

ম্যাচের শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইন এর কাছে ২-৩ গেমে হেরে যান। এরপর বাংলাদেশের দল জবাব দেয় শক্তিশালীভাবে। নাফিজ ইকবাল ৩-০ ব্যবধানে দানুক লামাসুরিয়াকে হারান, এবং জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে পরাজিত করে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণপদক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পূর্বে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে স্বর্ণজয়ী হয়েছিল। তখন দলের সদস্যরা ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। এরপর ২০২৩ সালে ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জয়লাভ করে। গত বছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করেছিল।

অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে পরাজিত হয়েছে। তাদের সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে। অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরে গেছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরে গেছে। দলের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে।

উল্লেখযোগ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। আগামী শুক্রবার ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস দল স্বর্ণপদক জয়ের এই সাফল্য দেশের টেবিল টেনিসের জন্য এক বড় অর্জন এবং আগামী এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

1

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

2

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

3

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

4

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

5

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

6

শর্তের ব্যাপারে অনড় ইরান

7

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

8

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

9

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

10

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

11

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

12

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

13

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

14

আজ বিশ্ব মা দিবস

15

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

16

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

17

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

18

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

19

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

20