অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪১ কোটিতে

ছবি: সংগৃহীত



১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচে ব্যবহার করা বল দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বিখ্যাত দুটি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

সেই বলটি এবার নিলামে বিক্রি হলো ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ কোটি টাকার বেশি।

টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করেছে। প্রতিষ্ঠানটি অবশ্য এই বলের দাম অন্তত ১ কোটি ডলার হবে বলে আশা করেছিল। শেষ পর্যন্ত বিক্রয়মূল্য সেই প্রত্যাশার অর্ধেকেরও কমে থেমেছে।

বলটি ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহার হওয়া অ্যাডিডাস আজতেকা মডেলের। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে এই বল দিয়েই দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। প্রথমটি ‘হ্যান্ড অব গড’, দ্বিতীয়টি পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়। ম্যাচটি হয়েছিল মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।

‘হ্যান্ড অব গড’ গোলটি নিয়ে বিতর্কের শেষ নেই। ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন ম্যারাডোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি ঠিকমতো দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হয়। পরে ম্যারাডোনা মজা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেলে।

এর চার মিনিট পরের গোলটি ছিল পুরোপুরি ভিন্ন ঘরানার। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দৌড় শুরু করে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে শিলটনকে পরাস্ত করে গোল করেছিলেন ম্যারাডোনা।

বলটি দীর্ঘদিন ধরে ছিল সেই ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে। ৩৬ বছর পর ২০২২ সালে তিনি এটি প্রথম নিলামে তোলেন। তখন গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় বিক্রি হয়নি। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

1

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

2

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

3

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

4

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

5

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

6

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

7

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

10

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

11

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

12

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

13

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

14

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

15

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

16

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

17

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

18

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

19

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

20