অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

ছবি: সংগৃহীত



গতকাল (৭ জুলাই) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় আর্জেন্টিনা। 

নাটকীয় সেই ম্যাচ শেষে রেফারিং ও ভিএআর নিয়ে রীতিমতো বিতর্ক হচ্ছে। মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তুলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচটিতে কারচুপি করা হয়েছে। তার এই বিস্ফোরক মন্তব্য ফুটবল বিশ্বে তীব্র আলোড়ন তৈরি করেছে, যা নিয়ে থিয়েরি অঁরি, রয় কিন ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরাও দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ব্যাপারে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি মিসরের হতাশা বুঝতে পারলেও ষড়যন্ত্রের অভিযোগকে সমর্থন করেননি। তিনি বলেন, আসুন শান্তভাবে বিষয়টি বুঝি। সবাই চিৎকার করছে, কিন্তু সবাই এক ঘটনা দেখছে না। আমি রিপ্লে বেশ কয়েকবার দেখেছি এবং মিসরের হতাশার কারণ বুঝতে পারছি। আবার আর্জেন্টিনাও কেন বিশ্বাস করে যে সিদ্ধান্ত সঠিক ছিলো, তাও বুঝছি। এই কারণেই বিতর্ক এতো তীব্র।

অঁরির মতে মূল সমস্যা সিদ্ধান্ত ভুল বা সঠিক হওয়া নয়, বরং রেফারিংয়ের ধারাবাহিকতা। তিনি বলেন, মিশর যখন গোল করলো, ভিএআর পুঙ্খানুপুঙ্খভাবে তা রিভিউ করে বাতিল করা হলো। কিন্তু পরে মিশরের পেনাল্টির আবেদনের সময় সেই একই রকম পুঙ্খানুপুঙ্খ রিভিউ দেখা যায়নি, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করে। ফুটবল বিশ্ব ভিএআর গ্রহণ করেছে ধারাবাহিকতার আশায়, নিখুঁত হওয়ার জন্য নয়। সমর্থকরা শুধু চায় প্রতিটি দলের জন্য যেন একই নিয়ম প্রযোজ্য হয়।

তবে অঁরি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আর্জেন্টিনার মানসিকতা এবং বীরোচিত লড়াইয়ের জন্য মিসরের প্রশংসা করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন মিসর কোচের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ম্যাচ হারার পর এমন অজুহাত সমর্থকরা করতেই পারে, কোনও জাতীয় দলের কোচ নয়। আপনার দল যদি ম্যাচের শেষ মুহূর্তে ২-০ ব্যবধানের লিড হাতছাড়া করে, তবে সবার আগে নিজের আয়নায় মুখ দেখা উচিত।

কিন আরও বলেন, মেসি জিতলেই মানুষ ফুটবলের কথা বাদ দিয়ে ষড়যন্ত্রের গল্প খোঁজে। এটি অলসতা। পরাজয় মেনে নিন, কোথায় ভুল হয়েছে বিশ্লেষণ করুন এবং দলের উন্নতি করুন। রেফারি বা মার্কেটিং স্কিমকে দোষ দিয়ে লাভ নেই যে আপনাদের দল ম্যাচটি ধরে রাখতে পারেনি। নেতাদের দায়িত্ব নিতে হয়, অজুহাত খুঁজতে হয় না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

1

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

2

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

3

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

4

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

5

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

6

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

8

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

9

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

10

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

11

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

12

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

13

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

14

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ

15

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আম

16

স্টারমারের ‘পথ খোঁজার’ আহ্বান ও মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্

17

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

18

মারা গেলেন টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন

19

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

20