অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

ছবি: সংগৃহীত



প্রতিনিয়ত যেন নতুন করেই নিজেকে চেনাচ্ছেন মেসি। যার জাদুতে নিয়মিতই বুদ হয় ফুটবল বিশ্ব।

শুধু ভক্ত-সমর্থকরাই নয়, মেসির মায়াবী বিভ্রমে বশীভূত হন প্রতিপক্ষ ফুটবলাররাও। বিশ্বকাপের সেমি-ফাইনালেই যেমন, মেসির ইন্দ্রজালে আটকা পড়ে বিদায় নেওয়ার পর হ্যারি কেইন আরও একবার বললেন, আর্জেন্টাইন জাদুকরই সর্বকালের সেরা ফুটবলার।

আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুধু গোলটাই করতে পারেননি মেসি। এর বাইরে একজন ফুটবলারের পক্ষে যা কিছু সম্ভব, সবই করেছেন ৩৯ বছর বয়সী তারকা। 

শেষ পর্যন্ত তার দুই অ্যাসিস্ট থেকেই গোল করে আর্জেন্টিনার আরেকটি প্রত্যাবর্তনের গল্প রচনা করেছেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে তাই হেরে গেলেও মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করলেন না কেইন।

মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসিকে প্রশংসায় ভাসান ইংল্যান্ড অধিনায়ক। 

“বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে যেমনটা হয়, তাদের কাছে যখন ফাইনাল থার্ডে (প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছাকাছি এলাকা) বল থাকে, তারা যেকোনো মুহূর্তে জাদু দেখাতে পারে।”

“সে (লিওনেল মেসি) আজ আবার সেটাই করেছে। নিঃসন্দেহে  সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে।”

অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় তারা। সেখান থেকে ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো।

পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসির মাপা ক্রসে চমৎকার হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো।

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় নিজেদের ব্যর্থতার কথাই বললেন কেইন।

“আমি আগেও বলেছি, শেষ ২০ মিনিটে আমরা যে পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছিলাম, তা হতাশাজনক। এই সুযোগটা শুধু তাকে নয়, অন্য খেলোয়াড়দেরও ম্যাচে ফিরে আসার এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ করে দিয়েছিল।”

“যার ফলে তারা বলকে বিপজ্জনক সব জায়গায় পৌঁছে দিতে পেরেছিল। শেষ পর্যন্ত, তাদের থামানো আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

1

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

2

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

3

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

4

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

5

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

6

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

7

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

8

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

9

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

10

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

11

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

12

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

13

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

14

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

15

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

16

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

17

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

18

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

19

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

20