অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

ছবি: সংগৃহীত


 
রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো। কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই খেলোয়াড় হাঁটুর চোট থেকে এখনো সেরে ওঠেননি।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

রোববার মিডিয়ার সামনে জাপানের অনুশীলন সেশনে কুবো দলের বাকিদের সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে দৌড়ান। পরে মরিয়াসু স্পষ্ট করে দেন, ব্রাজিল ম্যাচে তাকে পাওয়ার কোনো আশা নেই।

মরিয়াসু বলেন, ‘সে এখনো শুধু একা দৌড়ানো আর ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’

কুবোর জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই সে দ্রুত সুস্থ হোক। সেটা অবশ্য তারও চাওয়া।’

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

1

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

2

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

3

মেহেরপুরে জমি নিয়ে বিরোধ, বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

4

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

5

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

6

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর প্রশিক্ষণ কেন্দ্রে আগু

7

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

8

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

9

আজকের স্বর্ণের দাম

10

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

11

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

12

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

13

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

14

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

15

আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস

16

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

17

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

20