ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জুনিয়র-এর জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। চোট কাটিয়ে পুনরায় মাঠে ফিরলেও জাতীয় দলের স্কোয়াডে তার ভবিষ্যৎ এখনো প্রশ্নের মুখে। এ পরিস্থিতিতে তাকে বিশ্বকাপে দেখতে চান তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার পডকাস্ট ‘লো ডেল পোলো’-তে ইউটিউবার পোলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেন মেসি। তিনি জানান, বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে নেইমারের প্রতি তার আলাদা টান রয়েছে।

মেসি বলেন, বিশ্বকাপে সবসময়ই সেরা খেলোয়াড়দের দেখা উচিত এবং নেইমার সেই তালিকারই একজন। তার মতে, নেইমারের বর্তমান ফর্ম যাই হোক না কেন, তিনি এখনও বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন।

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, “আমি এই বিষয়ে নিরপেক্ষ হতে পারছি না, কারণ নেইমার আমার খুব কাছের বন্ধু। আমি মন থেকে চাই সে বিশ্বকাপে খেলুক এবং ব্রাজিলের প্রতিনিধিত্ব করুক।”

নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ব্রাজিল ও বিশ্ব ফুটবলে নেইমারের অবদান অসাধারণ এবং তার উপস্থিতি বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে। নেইমারকে তিনি সহজ-সরল ও প্রাণবন্ত মানুষ হিসেবেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হবে এই তারকার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

1

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

2

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

3

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

4

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

5

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

6

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

7

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

8

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

9

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

10

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

11

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

12

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

13

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

14

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

15

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

16

সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট

17

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

18

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

19

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

20