অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা



স্পেনের বিপক্ষে  ফাইনালের  আগে লিওনেল মেসিকে ভালোবাসামাখা এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা; প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। 

অন্যদিকে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষ তালিকায় রয়েছেন ৩৯ বছর বয়সি মেসি।

জনপ্রিয় এই কলম্বিয়ান গায়িকা—যিনি তার বিখ্যাত সব ফিফা বিশ্বকাপ থিম সংয়ের জন্য ফুটবলভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত—নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসির একটি ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সেও তার এই অসাধারণ পারফরম্যান্স, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন। 

শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করে চলেছেন তা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ! এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ, যা সময়ের সঙ্গে সঙ্গে সব প্রতিকূলতাকে জয় করতে শেখায়। তিনি প্রমাণ করেছেন যে কোনো মানুষকে বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা যায় না।’ 

মেসির এই অদম্য যাত্রার নেপথ্য কারিগর হিসেবে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও কৃতিত্ব দিতে ভোলেননি শাকিরা। 

আন্তোনেলাকে মেসির শক্তির বড় উৎস উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি নিজেকে প্রতিবার নতুন করে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান!’ 

শাকিরার এমন আবেগঘন বার্তা নজর এড়ায়নি রোকুজ্জোর। তিনি সামাজিক মাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে তার সেই ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের প্রোফাইলেও রি-শেয়ার করেছেন। শৈশবের প্রেম পর্ব চুকিয়ে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলা দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে সন্তান। 

এদিকে সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টের রেফারিদের পক্ষপাতিত্ব এবং ফুটবলের নীতি নির্ধারকদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার মতো অভিযোগ তুলে যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনা করছিলেন, তাদের মোক্ষম জবাব দিয়েছেন লিওনেল মেসি নিজেই। 

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমরা গত চার বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খেলে আসছি, এটা আপনার পছন্দ হোক আর নাই হোক কিংবা মানুষ যা-ই বলুক না কেন।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

1

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

2

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

3

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

4

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

5

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

6

ইরান অনুরোধ করেছিল তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

7

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

8

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

9

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

10

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে বড় পতন

11

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

12

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

13

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

14

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

15

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি: নেইমার

16

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

17

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

18

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

19

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

20