অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

ছবি: সংগৃহীত



গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানালেও, এবারের বিশ্বকাপে সবচেয়ে ছন্দে থাকা দল হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম নিয়েছেন।

ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘আমি এখন চোখ বন্ধ রেখে রাখা আশা করব যে, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। তবে এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।’

এরপর অবশ্য ব্রাজিল ও তাদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেন জাপান কোচ। তার মতে, বিশ্ব ফুটবলে আনচেলত্তির অর্জনের ধারে-কাছেও পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়।

‘কোচ হিসেবে আমি আনচেলত্তিকে ভীষণ শ্রদ্ধা করি। চ্যাম্পিয়নস লিগে অসংখ্য সাফল্য পেয়েছেন, ইউরোপের সব বড় লিগেই শিরোপা জিতেছেন। তিনি অসাধারণ। আমি কখনও তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের দায়িত্বে আছেন। সেই কঠিন কাজেও সফল হচ্ছেন, যা তার সামর্থ্যেরই প্রমাণ।’

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী মোরিয়াসু। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সম্ভব।

‘এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল প্রায় নিখুঁত দল। তবু আমি বিশ্বাস করি, আমাদের জয়ের সুযোগ আছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। হয়ত সে কারণেই এবার তারা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। ম্যাচটির অপেক্ষায় আছি।’

তিনি আরও মনে করেন, সময়ের সঙ্গে জাপানের ফুটবলের মান অনেক বেড়েছে এবং ব্রাজিলের বিপক্ষে সেটিই প্রমাণ করতে চায় তার দল।

‘একসময় ব্রাজিলের জন্য জাপান ছিল সহজ প্রতিপক্ষ। কিন্তু শেষ প্রীতি ম্যাচে আমরা দেখিয়ে দিয়েছি, এখন আর আমরা সহজ প্রতিপক্ষ নই। এটিই আমাদের অগ্রগতি। ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি, আমরা তাদের সম্মান করি। কিন্তু ম্যাচে কী হবে, কেউ জানে না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে।’

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

1

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

2

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

3

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

4

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

5

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

6

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

7

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

8

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

9

চাপ আমাদের নয়, চাপ রয়েছে আর্জেন্টিনার ওপর: মার্ক গেহি

10

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

11

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

12

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী

13

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

14

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

15

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

16

‘আমার কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ সেখানেই শেষ'—আলোচনায় ডি মার

17

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

18

হরমুজ প্রণালিতে ট্রানজিট নিয়ম না মানলে জাহাজ জব্দ ও জরিমানা

19

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

20