অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়ালকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে একাই চার গোল করে জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ামি। ২০তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। এটি ছিল মিয়ামির জার্সিতে তার প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হার্বার্সের দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য মিয়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে মিয়ামি। ৫২ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এরপর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান আর্জেন্টাইন তারকা। মেসির নিখুঁত পাস কাজে লাগিয়ে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ।৮৩ মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

এরপর ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা অ্যালেক্স শ বক্সের বাইরে থেকে নিচু শটে মিয়ামির ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের শেষ মুহূর্তেও থামেননি মেসি। ইনজুরি টাইমে বক্সের কাছ থেকে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচে আটালান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ছন্দে ফেরা ইন্টার মিয়ামি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

1

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

2

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

3

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

4

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

5

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

6

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

7

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

8

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

9

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

10

হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

11

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

12

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

15

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

16

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

17

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

18

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

19

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

20