অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে ফাইনালসহ বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। এরই মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে ফিফা।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটন। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেনের ম্যাচ এবং শেষ ষোলোতে কলম্বিয়া-সুইজারল্যান্ডের লড়াইয়ে দায়িত্ব পালন করেছেন।

কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন আন্তর্জাতিক অঙ্গনে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে তার অভিষেক হয়।

চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন তিনি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।

ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।

এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে তিনি নতুন ইতিহাস গড়তে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত অঞ্

1

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

2

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

3

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

4

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

7

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

8

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

9

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

10

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

11

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

12

খরচের চাপে দিশেহারা মানুষ

13

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

14

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

15

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

16

একদিনে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন বিশ্বরেকর্ড

17

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

18

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

19

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

20