অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক, ফিফার নিয়মে কী আছে

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচটি শেষ হয়েছে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে, তবে ম্যাচ পরবর্তী সময়ে ফুটবল অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। মিশরের গোল বাতিল এবং শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়ে ক্ষোভে উত্তাল মিশরীয় শিবির। অভিযোগ উঠেছে, রেফারিংয়ের ভুলে জয় বঞ্চিত হয়েছে মিশর। 

তবে বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ইএসপিএন-এর বিশ্লেষণে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস ও আন্তর্জাতিক ফুটবল পণ্ডিতরা দাবি করছেন, আইনের চুলচেরা বিশ্লেষণে আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআর টিম ফুটবলের টেকনিক্যাল নিয়মের আলোকেই প্রতিটি ক্ষেত্রে একদম নিখুঁত ও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। 

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর দর্শনীয় গোলটি বাতিল হওয়া নিয়ে মূল বিতর্কের সৃষ্টি হয়। মোহাম্মদ সালাহর পাস থেকে জিকো যখন বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন, তখন মনে হচ্ছিল মিশর বুঝি ২-০ গোলে এগিয়ে থেকে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিতে যাচ্ছে। কিন্তু ভিএআর সংকেত দিলে রেফারি মাঠের মনিটরে গিয়ে রিপ্লে দেখে গোলটি বাতিল করে দেন, যা মিশরীয়দের আনন্দকে মুহূর্তেই বিষাদে রূপ দেয়। মূলত পাল্টা আক্রমণ থেকে জিকোর গোলটি হওয়ার ঠিক আগে নিজেদের অর্ধে মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরেন এবং একই সাথে তার পায়ের ওপর পা দিয়ে চেপে ধরেন।

ফুটবল নিয়মের ১২ নম্বর ধারা অনুযায়ী, 'প্রতিপক্ষের জার্সি টানা কিংবা পায়ে পা দেওয়া স্পষ্ট ফাউল হিসেবে গণ্য হয়, যদি রেফারি চ্যালেঞ্জটিকে অসতর্কতা মনে করেন। যেহেতু আত্তিয়ার এই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিসর বলের দখল পেয়েছিল এবং একই আক্রমণপর্বের (অ্যাটাকিং পজিশন ফেজ) ধারাবাহিকতায় জিকো গোলটি করেছিলেন, তাই আইএফএবি এবং ফিফার ভিএআর প্রটোকল অনুযায়ী এই গোল বাতিল করা সম্পূর্ণ বাধ্যতামূলক ছিল।' 

আইএফএবি-এর স্পষ্ট নিয়ম হলো, 'গোল হওয়ার আগে আক্রমণকারী দলের কোনো অপরাধ বা ফাউল (যেমন হ্যান্ডবল, ফাউল, অফসাইড ইত্যাদি) থাকলে তা পর্যালোচনা করা যাবে।' সাবেক রেফারি অ্যান্ডি ডেভিসও একমত হয়ে বলেন, ‘আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয়, তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত বহাল রাখা সম্ভব ছিল না। তাই গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক।’

অন্য দিকে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে আর্জেন্টিনার পেনাল্টি বক্সের ভেতর দুটি আলাদা ঘটনায় ফাউল ও পেনাল্টির দাবি তোলে মিসর।  ভিএআর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সে দাবি নাকচ করে দেয় এবং মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল রাখে। প্রথম ঘটনায় আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টার মিসরের হামদি ফাতির জার্সি টানলে ফাতি মাটিতে পড়ে যান, কিন্তু রেফারি খেলা চালিয়ে যান এবং সেই একই সিকোয়েন্সের মধ্যে মাঠের অপর প্রান্তে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন। 

দ্বিতীয় ঘটনায় মোহাম্মদ সালাহ পেনাল্টি এলাকায় ঢোকার সময় হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে গিয়ে পেনাল্টির জোরালো দাবি জানান। এই দুটি ঘটনাকে বিশ্লেষণ করে অ্যান্ডি ডেভিস বলেন, ‘ম্যাক আলিস্টার ফাতির জার্সি ধরে ঝুঁকি নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার বা আক্রমণে অংশ নেওয়ার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তাই এটি পেনাল্টি দেওয়ার মতো ফাউল নয়। 

আর সালাহর ঘটনায় আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না, দুজনের বুট একে অপরের সঙ্গে লেগেছিল গতির কারণে। সালাহ এখানে ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করে অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান।’ যদি ম্যাক আলিস্টারের ঘটনাটিতে রেফারি সিদ্ধান্ত বদলাতেন, তবে এক অদ্ভুত দ্বিমুখী পরিস্থিতির তৈরি হতো; কারণ একই সিকোয়েন্সের খেলা হওয়ায় একদিকে আর্জেন্টিনার করা গোলটি বাতিল হতো এবং অন্য দিকে মিশর পেনাল্টি পেয়ে যেত। তবে ভিএআর নিশ্চিত করে যে রেফারি কোনো বড় ভুল করেননি। অনেকে এই ঘটনার সাথে মিশরের বাতিল হওয়া গোলের তুলনা করলেও আত্তিয়ার ক্ষেত্রে যেখানে স্পষ্ট পায়ের ওপর পা রাখার ঘটনা ছিল, সেখানে সালাহর ক্ষেত্রে ছিল ফুটবলের স্বাভাবিক শারীরিক সংস্পর্শ।

আইনি কিংবা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ভিএআর এবং ম্যাচ অফিসিয়ালরা নিয়মের শতভাগ সঠিক প্রয়োগ করলেও মিশরীয় ক্যাম্প ও অনেক ফুটবল বিশ্লেষকের মতে, মাঠের বাস্তব পরিস্থিতি আর ফুটবলের স্বাভাবিক আবেগের জায়গায় সিদ্ধান্তটি চরম বিতর্ক তৈরি করেছে। সিদ্ধান্তগুলো আইনের ধারায় বৈধ হলেও তা ম্যাচজুড়ে গভীর অসন্তোষ রেখে গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

1

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

2

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

3

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

4

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

5

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

6

সয়াবিন তেলের দাম বাড়ল

7

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

8

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

9

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

10

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

11

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

12

খানজাহান আলীর মাজার দিঘিতে কুমির ফেরতের দাবি

13

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

14

দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি

15

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

16

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

17

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

18

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20