অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত



 ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা আর বাংলাদেশের মধ্যে গড়ে ওঠে এক অনন্য আবেগের সেতুবন্ধন। লিওনেল মেসি ও আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশের মানুষের নিঃশর্ত ভালোবাসা আবারও মুগ্ধ করেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপজুড়ে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস এখন দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষভাবে উঠে আসছে।

বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের শহর থেকে গ্রাম- সবখানেই দেখা গেছে আকাশী-সাদা পতাকার ছড়াছড়ি। বাড়ির ছাদে বিশাল আর্জেন্টিনার পতাকা, দেয়ালে প্রিয় ফুটবলারের ছবি, আর দলের জয়ে মধ্যরাতে হাজারো সমর্থকের বিজয় মিছিল— এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে।

আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল লা নাসিওন মাস বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ ফুটবল সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করেন।

দেশটির আরেক টেলিভিশন চ্যানেল ৮ মার দেল প্লাতা বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, মেসির গোলগুলো এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদমাধ্যম এ২৪-ও বাংলাদেশকে নিয়ে আলাদা প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের অসাধারণ আবেগ ও উদযাপনের চিত্র তুলে ধরা হয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান টেলিনুয়েভে শিরোনাম করেছে, ‘বাংলাদেশ সবসময় আর্জেন্টিনার সঙ্গে।’ দেশটির আরেক শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশি সমর্থকদের উন্মাদনাকে ‘অবিশ্বাস্য’ এবং ‘আবেগঘন’ বলে বর্ণনা করেছে।

শুধু আর্জেন্টিনার সংবাদমাধ্যমই নয়, বাংলাদেশের ফুটবল-প্রেম আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি, পাশাপাশি বিবিসি এবং দ্য গার্ডিয়ানের মতো গণমাধ্যমও বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের দর্শকদের উদযাপনের ভিডিও প্রকাশ করেছে। ফিফা বাংলাদেশের এই উচ্ছ্বাসকে ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তা ও আবেগের অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

ফুটবল মাঠে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব থাকলেও আবেগে বাংলাদেশ যেন আর্জেন্টিনার সবচেয়ে কাছের দেশগুলোর একটি। আর সেই ভালোবাসাই এবার বিশ্বমঞ্চে আবারও এনে দিয়েছে বাংলাদেশের নাম।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

1

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

2

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

3

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

5

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

6

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

7

ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি ফুয়েন্তে ও স্কালোনি

8

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

9

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

10

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

11

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

12

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

13

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

14

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

15

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

16

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

17

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

18

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

19

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

20