অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাসের মাথায় মোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত



 টানা পাঁচ দিন অনশন করে বিয়ের মাত্র তিন মাসের মাথায় মোনিয়া রহমান মুন্নি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘটনাটি ঘটে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী মধ্যপাড়া ভূঁইয়াবাড়ির স্বামীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় গোপালপুর থানা পুলিশ।

নিহত মুন্নি ফুলবাড়ী মধ্যপাড়া ভূঁইয়াবাড়ির মঞ্জু মিয়ার মেয়ে এবং একই গ্রামের লাল মিয়া ভূঁইয়ার ছেলে জিহাদ ভূঁইয়ার স্ত্রী ছিলেন। ঘটনার পর থেকে স্বামী জিহাদ ভূঁইয়া ও তার মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে মুন্নি প্রেমিক জিহাদের বাড়িতে টানা পাঁচ দিন অনশন করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গ্রাম্য সালিশের মাধ্যমে গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মুন্নির ওপর যৌতুক ও পারিবারিক কারণে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো। এ বিষয়ে পূর্বে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

নিহতের মা রিনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে জিহাদ আমার মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। অনশনের পর বিয়ে হলেও নির্যাতন থামেনি। একাধিকবার সালিশ করা হলেও কোনো পরিবর্তন আসেনি। জিহাদের সঙ্গে প্রেমের সম্পর্কই আমার মেয়েটার জীবন শেষ করে দিল। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সংবাদ প্রতিবেদন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

1

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

2

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

3

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

4

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

5

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

6

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

7

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

8

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

9

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

10

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

11

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

12

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

13

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

14

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

15

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

16

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

17

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

18

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

19

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

20