অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

ছবি: সংগৃহীত



ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ।

 আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।


পুলিশ জানায়, সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের বোঝায় পড়ে আর্থিক সংকটে দেখা দিলে পিন্টু দাস সপরিবারে আত্মগোপন করেন। আত্মগোপনে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা হলেন পিন্টু দাসের স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম দাস।

পুলিশ আরও জানায়, ব্যবসায়ী পিন্টু দাসের পরিবারসহ নিখোঁজ হওয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশের কাছে তথ্য ছিল তিনি স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। এরপর অনুসন্ধানে নেমে পুলিশ নিশ্চিত হয় ঋণের চাপেই তিনি পরিবারসহ এই পথ বেছে নিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দি

1

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

2

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

3

মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা দল?

4

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

5

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

6

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

7

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

8

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

9

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

10

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

11

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

12

উচ্চ মাধ্যমিকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

13

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

14

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

15

‘অ্যাসিডিটি’ ভেবে ভুল নয়, হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো চিনুন

16

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

17

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

18

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

19

‘ভালো হয়ে যাও মাসুদ’—সেই বিআরটিএ কর্মকর্তাকে এবার চট্টগ্রাম

20