ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর রমনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের রমনা থানা শাখা। শুক্রবার আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগরী গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন। শপথে পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, পরিবেশ রক্ষা কেবল সামাজিক দায়িত্বের বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিবেশ সুরক্ষার উদ্যোগ পরিবার ও ব্যক্তিগত পর্যায় থেকেই শুরু করা প্রয়োজন বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, পরিবেশ দিবসকে কেন্দ্র করে একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। বছরের প্রতিটি দিন পরিবেশবান্ধব আচরণ ও সচেতনতা চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রমনা থানা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ-সভাপতি ইকরা, রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্ক বিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারী কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাতুল আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাবিবসহ সংগঠনের সদস্য আরাফাত, সিয়াম শেখ, ওমর, কামরুল, পাখি, কারিমা, লিজা, আরিফা ইসলাম, রিয়াদ ও মুন্না উপস্থিত ছিলেন।

কর্মসূচির সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন নগরী গঠন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

1

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

2

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

3

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

4

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

5

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

6

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

7

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

8

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

9

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

10

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

11

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

12

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

13

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

14

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

15

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

16

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

17

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

18

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

19

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

20