অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্বামী

ছবি: সংগৃহীত



পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় স্বামী রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আলোচনায় আসে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী। নিহতের ভাই মেহেদী হাসান জানান, চাকরির কারণে সুমি ও রাসেল ঢাকায় বসবাস করতেন। 

শুক্রবার পরকীয়ার সন্দেহে দিনভর সুমিকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।

মেহেদী হাসানের অভিযোগ, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় রাসেল সেখান থেকে পালিয়ে যান।

পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সুমির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের বাড়িতে নেওয়া হয়। শনিবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এদিকে নির্যাতনের সময় ধারণ করা ভিডিওটি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতনের সময় ভিডিও ধারণকারী ব্যক্তি বা ব্যক্তিরা কেন সুমিকে উদ্ধারে এগিয়ে আসেননি, সে বিষয়েও তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত রাসেল হাওলাদারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

1

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

2

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

3

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

4

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

5

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

6

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

7

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

8

মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

9

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

10

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

11

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

12

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

13

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

14

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

15

পেলের রেকর্ড ভেঙে এবার মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

16

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

17

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

18

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

19

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

20