ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অমান্য করে যানবাহনে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করে এমন হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব মামলায় সংশ্লিষ্ট চার চালককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুধু জরিমানা নয়, জনস্বার্থে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অভিযানের সময় বিভিন্ন যানবাহন থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরিবেশ দূষণ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন ও কাজী রীমা আক্তার।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

1

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

2

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

3

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

4

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

5

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

6

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

7

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

8

জামিন পেলেন বিদিশা

9

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

10

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

11

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

12

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

13

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

14

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

15

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

16

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

17

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

18

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

19

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

20