ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

মুফতি আমির হামজা এমপি। ফাইল ছবি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গেলেই একটি কুচক্রী মহল তার পথে বাধা সৃষ্টি করছে।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি কুষ্টিয়াবাসীর উদ্দেশে বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি সংসদ সদস্য হয়েছেন এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে আমির হামজা আরও উল্লেখ করেন, তার অবস্থানের কারণে অনেকেই আগের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব চালিয়ে যেতে পারছে না। ফলে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা নিজেদের স্বার্থ রক্ষায় অপপ্রচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কুষ্টিয়ার মানুষের দেওয়া দায়িত্ব রক্ষায় তিনি কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও তিনি জনগণের স্বার্থ রক্ষা করবেন বলে জানান।

শেষে তিনি কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তারা তার পাশে থাকবে এবং সম্মিলিতভাবে অন্যায়কারীদের প্রতিহত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

3

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

4

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

5

মিশরের বিপক্ষেই ২১ বছর আগে ইতিহাস লেখা শুরু করেছিলেন মেসি

6

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত

7

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

8

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

9

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

10

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

11

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

12

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

13

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

14

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

15

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

16

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

17

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

18

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

19

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

20