অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী করার দাবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়া সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রী করার দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ইশরাক হোসেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের কল্যাণ, অধিকার রক্ষা এবং ন্যায্য দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তাঁর পদত্যাগের ঘটনায় সংশ্লিষ্ট পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর উদ্যোগে এগিয়ে চলা কার্যক্রম যেন কোনোভাবেই থেমে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

লিখিত বক্তব্যে ইশরাক হোসেনকে পুনরায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। তবে সেটি সম্ভব না হলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে এই পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের নাম-পরিচয় জানা গেছে।

সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রমিজ উদ্দিন আহমেদের বাবা এ কে এম রকিবুল আহমেদ বলেন, ইশরাক হোসেনের কাছ থেকে শহীদ পরিবারগুলো সহযোগিতা পেয়েছে। তাঁদের অমীমাংসিত বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করতেন। শহীদদের কবরস্থানের জায়গা স্থায়ী করার উদ্যোগও তিনি এগিয়ে নিয়েছিলেন।

ইশরাক হোসেনকে পুনরায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে রকিবুল আহমেদ বলেন, তা সম্ভব না হলে জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী সময়ে শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং জুলাই-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেছেন—এমন শিক্ষিত, নীতিমান, নিষ্ঠাবান ও অভিজ্ঞ কাউকে প্রতিমন্ত্রী করা হোক।

আহত জুলাই যোদ্ধা ওবায়দুল হক বলেন, ইশরাক হোসেন তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাঁদের জন্য কাজ করার পরিকল্পনা ছিল। তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়া হলে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি। তবে তা সম্ভব না হলে শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রী করার দাবি জানান ওবায়দুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ইমরান হোসেন এবং শহীদ নুর হোসেনের মা নুরন্নাহারসহ অন্যরা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের কল্যাণে চলমান কার্যক্রম অব্যাহত রাখতেই তাঁরা এসব দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

1

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

2

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

3

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

4

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

5

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

6

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

7

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

8

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

9

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

10

সাশ্রয়ের নসিহত, আর দুর্নীতির অভিযোগ’—‘আই হ্যাভ আ প্ল্যান

11

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

12

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

13

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

14

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

15

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

16

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

17

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

18

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

19

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

20