অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। ছবি : সংগৃহীত

বুধবার (১৩ আগস্ট) সব ব্যাংকে পাঠানো চিঠিতে তাদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) তথ্যসহ প্রয়োজনীয় সব নথি তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন।

সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন সরকার পতনের পর দুদকের মামলায় কারাবন্দি এস কে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া মো. মাসুদ বিশ্বাস, তার আগের দীর্ঘদিনের প্রধান আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউর চিঠিতে আরও বলা হয়েছে, কারও অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলেও তার তথ্য জমা দিতে হবে।

সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এর অংশ হিসেবেই ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

1

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

2

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

3

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

4

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

5

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

6

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

7

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

8

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

9

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

10

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

11

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

12

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

13

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

14

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

15

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

16

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

17

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

18

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

19

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

20